উত্তরদিনাজপুর

পুরোন বিবাদের জেরে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক ব্যাক্তি

পুরোন বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কালনাগিন হাট এলাকায়। মৃতর নাম মহম্মদ মুর্তজা। বাড়ি গোয়ালপোখর থানার হারি ভাঙা এলাকায়।

            জানাজায়, এদিন সে হাটে গিয়েছিল গবাদি পশু কেনা বেচা করতে। সেখানেই খুন হয় মহম্মদ মুর্তজা বলে অভিযোগ। ইসলামপুরের গঙ্গামেলা এলাকার বাসিন্দা নামাজুদ্দিনের সাথে মহম্মদ মুর্তজারে পুরন বিবাদ ছিল। তারই জেরে এদিন তাকে খুন হতে হয়।

            স্থানীয় সুত্রে জানা যায়, হাটে কেনাবেচা চলাকালীনই হঠাৎ দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরে নামাজুদ্দিন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মহম্মদ মুর্তজাকে বলে অভিযোগ। এই ঘটনায় আসন্ন ঈদের আগে জমজমাট ওই গরু হাটি মুহূর্তেই খালি হয়ে যায় আতঙ্কে। বন্ধ হয়ে যায় দোকানপাট। খবর পেয়ে ইসলামপুর থানা থেকে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বসানো হয় পুলিশি পিকেট।

            ইসলামপুর থানার আইসি সুকুমার ঘোষ জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।